AAZ-এর যাত্রা শুরু হয় ২০১৮ সালে। শুরু থেকেই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইয়ুথফুল মানুষদের জন্য যথাযথ পরিবেশ বান্ধব ও নির্ভরযোগ্য অথেনটিক বাংলাদেশি স্ট্রিটওয়্যার অ্যাক্সেসেবল করে তোলা। আপনাদের সহযোগিতায় আমরা অনেকটুকুই এগোতে সক্ষম হয়েছি।
পূর্বে আমরা সর্বশেষ ২০২১ সালে সকল প্রোডাক্টের দাম আপডেট করেছিলাম। এরপর গত কয়েক বছরে কাঁচামাল, প্রোডাকশন, মার্কেটিং এবং সার্বিক অপারেশনাল খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবুও আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের জায়গা থেকে আমরা বারবার চেয়েছি দাম না বৃদ্ধি করে কিভাবে মান ধরে রাখা যায়।
কিন্তু বর্তমানে বাস্তবতা এমন জায়গায় পৌঁছেছে, যেখানে প্রোডাক্টের কোয়ালিটি ধরে রাখতে গেলে দাম সমন্বয় করা আর এড়ানো সম্ভব হচ্ছে না। দাম না বৃদ্ধি করে আমরা সেই স্ট্যান্ডার্ড কোয়ালিটি আপনাদের দিতে পারবো না, যেটার জন্য AAZ পরিচিত। তবে এখানে একটা বিষয় আমরা শুধু দাম বৃদ্ধি করছি না। আপনাদের প্রোডাক্ট নিয়ে যেসব ফিডব্যাক ও কমপ্লেইন ছিল, সেগুলো নিয়েও আমরা সিরিয়াসলি কাজ করছি। আশা করছি জানুয়ারি মাসের মধ্যেই এসব ইস্যুর বড় একটা অংশ সমাধান করে ফেলতে পারবো। আপনাদের আরও ভালো প্রোডাক্ট দিতে সক্ষম হব।
পরিশেষে, আমাদের প্রোডাক্ট এর বৃদ্ধি পাচ্ছে; সাথে কোয়ালিটি ও। নতুন প্রাইস ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এই পরিবর্তনের সময় আপনাদের সহযোগিতা ও বোঝাপড়াই আমাদের সবচেয়ে বড় শক্তি। আশা করছি ২০২৬ এ আপনাদের বিশ্বাস ধরে রেখে আরও ভালো পণ্য দিতে পারব।
আমাদের সঙ্গে থাকার জন্য, AAZ-এ বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ।